২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামালের গাড়িবহরে হামলা: তদন্ত প্রতিবেদন ২৭ জানুয়ারি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে ২৭ জানুয়ারি তারিখ ঠিক করে দিয়েছেন ঢাকার একজন হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2018, 09:01 PM

Updated : 19 Aug 2022, 03:02 PM

দারুস সালাম থানায় দায়ের করা মামলাটির এজাহার গ্রহণ করে সোমবার এই তারিখ ঠিক করে দেন মহানগর হাকিম জিয়াউর রহমান।

গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার পথে আক্রান্ত হন বিএনপিকে নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের নেতা কামাল ও তার সঙ্গীরা।

পরদিন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলাটি করেন।

এজাহারে বলা হয়, হামলাকারীরা চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোঁঠা নিয়ে কামাল হোসেন, আ স ম আবদুর রব, রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর হামলে পড়ে। কামাল হোসেনের গাড়িটিসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।