নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেছেন উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ।
এর অনুলিপি পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি মন্ত্রনালয়, কার্যালয় ও কর্মকর্তা বরাবর।
