২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে গ্যাসের আগুনে শিশুসহ ৩ জন দগ্ধ

ঢাকার কামরাঙ্গীরচরে সিলিন্ডারের গ্যাস থেকে লাগা আগুনে শিশুসহ এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 05:55 PM

Updated : 08 Apr 2022, 07:22 PM

শনিবার বেলা ১২টার দিকে মুসলিমবাগ এলাকায় ঠিকাদার পারভেজের বাসায় ওই ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হয়েছেন নান্নু হাওলাদারের দুই মেয়ে রিপা আকতার (২০) ও শারমিন (২২) এবং রিপার শিশু সন্তান রাফসান (২)।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়।

নান্নু হাওলাদার বলেন, সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে রিপার পাশের বাসায়। ঘটনার সময় ওই বাসায় কেউ ছিল না।

পাশাপাশি ঘর হওয়ায় গ্যাসের আগুন রিপার বাসায়ও লাগলে তার দুই মেয়ে ও নাতি দগ্ধ হয় বলে জানান তিনি।