২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন থেকে ফিরেছেন স্পিকার

যুক্তরাজ্যে ‘উইমেন এমপিস অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 08:23 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

শনিবার স্পিকার দেশে ফেরেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত মঙ্গলবার লন্ডনে যান শিরীন শারমিন।

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউজ অব কমন্স’র ওই সম্মেলনে ৮ নভেম্বর বক্তব্য রাখেন দেশের প্রথম নারী স্পিকার। নারী এমপিদের ১০০ বছর উদযাপন উপলক্ষে এবারের সম্মেলনটি আয়োজন করে হাউজ অব কমন্স।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দেশটির সরকার প্রধান টেরিজা মের সাথে দেখা করেন স্পিকার।

পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় লেখেন ‘গত রাতে এখানে আসা নারীরা বিভিন্ন জাতি, সংস্কৃতি ও পটভূমির প্রতিনিধিত্ব করছেন। আমাদের জীবন যাপন আলাদা, বিশ্বাস আলাদা কিন্তু সবাই আমরা জনগণের জন্য কাজ করছি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর টু্ইটার অ্যাকাউন্ট থেকে সম্মেলনে আগতদের চারটি ছবি প্রকাশিত হয়। এতে প্রথম ছবিটিই টেরিজা মে ও শিরীন শারমিন চৌধুরীর।