ডিআরইউ সমবায় সমিতির নেতৃত্বে কল্যাণ-ফারুক
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০১৮-২০২১ মেয়াদে নির্বাচনে সভাপতি পদে কল্যাণ সাহা (চ্যানেল আই) এবং সম্পাদক পদে মোহাম্মদ ওমর ফারুক (কালের কণ্ঠ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার নির্বাচন কমিটি নির্বাচিতদের নাম ঘোষণা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটির সহ-সভাপতি পদে আইয়ুব আনসারী (জাতীয় অর্থনীতি), যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ আতিকুর রহমান হাবিব (ভোরের কাগজ) ও কোষাধ্যক্ষ পদে মতলু মল্লিক (আলোকিত বাংলাদেশ) নির্বাচিত হন।
পরিচালকের সাতটি পদে নির্বাচিত হয়েছেন- এ কে এম কামরুজ্জামান হিরু (সংগ্রাম), কাজী ইমরুল কবির সুমন (ডেইলি স্পোর্টস ২৪.কম), প্রণব কুমার মজুমদার (শিরোনাম), মোহাম্মদ জামাল উদ্দিন (বাংলা ট্রিবিউন), মো. রেজাউর রহিম (ঢাকা ট্রিবিউন), বরুন ভৌমিক নয়ন (এবি নিউজ২৪ বিডি.কম) ও কামাল মোশারেফ (বাংলাদেশের খবর)।
সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিটির গত ৬ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে সমিতির ১২টি পদের জন্য মনোয়নপত্র বিতরণ, গ্রহণ ও বাছাই করা হয়।
মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত তারিখে কোনও প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং কোন পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিটি শুক্রবার তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
