মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৪৬
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুই হাজার ৩৫টি ইয়াবা, এক হাজার ৩৯০ পুরিয়া হেরোইন এবং কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।
