২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় অগ্নিদগ্ধ পরিবারের আরেক সদস্যের মৃত্যু হয়েছে।  এনিয়ে এই ঘটনায় মতের সংখ্যা দুই জনে দাঁড়াল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 01:13 AM

Updated : 08 Apr 2022, 07:17 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে আরব আলীর (৫০) মৃত্যু হয়। 

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরব আলীর শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে রোববার ভোরে আরব আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০) মারা যান। তার দেহের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

শুক্রবার রান্নাঘরে জমা গ্যাস থেকে ঘরে আগুন লেগে দগ্ধ হন ওই পরিবারের পাঁচ সদস্য।

আরব আলীর ছেলে আব্দুর রব (৩০), তার স্ত্রী রিপা আক্তার (২৫) ও মেয়ে আয়েশা আক্তার (২) অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। তাদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে।

রবের দেহের ৮৮ শতাংশ,  রিপার ৭ শতাংশ ও শিশু আয়েশার শরীরের ৩২ শতাংশ পুড়েছে।

পুরনো খবর:

আশুলিয়ায় গ্যাসের আগুনে এক পরিবারের ৫ জন দগ্ধ