২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসপিএ-মার্সেল টেবিল টেনিসে চ্যাম্পিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোরের জুবায়ের

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিএসপিএ-মার্সেল স্পোর্টস কার্নিভালে টেবিল টেনিসের এককে চ্যাম্পিয়ন হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মোহাম্মদ জুবায়ের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2018, 04:30 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

সোমবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে জুবায়ের ২-০ সেটে বাংলাদেশের খবরের প্রতিবেদক মাহমুদুন্নবী চঞ্চলকে হারান।

ফাইনালে ওঠার পথে গতবারের চ্যাম্পিয়ন দৈনিক জনকণ্ঠের রুমেল খানের বিপক্ষে ২-১ সেটে জয় পান জুবায়ের।

তবে দ্বৈতে রুমেল-চঞ্চল জুটির কাছে হেরে রানার্সআপ হন দেশ রূপান্তরের সুদীপ্ত আহমদ আনন্দ ও জুবায়ের জুটি।