টিকাটুলিতে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানী টিকাটুলিতে একটি পিকআপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে ওয়ারী থাকার ওসি আজিজ আহমেদ জানান।
তিনি বলেন, পিকআপের ধাক্কায় গুরুতর আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওই নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে সালোয়ার- কামিজ ছিল।
পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনার পর পিকআপের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
