২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আটতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানী ভাটারায় নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে মারা গেছেন এক শ্রমিক।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2018, 07:42 PM

Updated : 19 Aug 2022, 02:50 PM

শনিবার দুপুরে ভাটারা কেন্দ্রীয় মসজিদের সামনের ওই ভবনে কাজ করার সময় পড়ে যান নুরু মিয়া (৬০)।

স্থানীয়রা গুরুতর আহত নুরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভাটারা থানার ওসি কামরুজ্জামান বলেন, “এটি একটি দুর্ঘটনা। হাসপাতালে তদন্ত কর্মকর্তা পাঠানো হয়েছে।তার তথ্য পাওয়া গেলে নিহতের পরিবচয় নিশ্চিত হওয়া যাবে।”