২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মামুনের স্মরণ সভা

একুশে টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মামুনুর রশিদের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2018, 09:37 PM

Updated : 19 Aug 2022, 02:49 PM

শুক্রবার বিকালে বাংলামোটর মোজাফ্ফর টাওয়ারে পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা নাসিম আল মোমিন রূপক, জয়দেব নন্দী, মামুনের বড় ভাই   ফারুকুজ্জামানসহ মামুনের সহপাঠী, সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গত ২৩ সেপ্টেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউটে মারা যান মামুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ সেশনের শিক্ষার্থী মামুন একুশে টেলিভিশনের আগে বাংলাভিশনে প্রধানমন্ত্রী বিটের প্রতিবেদক ছিলেন।

পুরনো খবর:

জন্মদিনে চিরনিদ্রায় সাংবাদিক মামুন