আরও এক বছর ভুটানে রাষ্ট্রদূত থাকছেন জিষ্ণু
ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরীর চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।
এছাড়া বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদের অবসরোত্তর ছুটি বাতিল করে তাকে এক বছরের চুক্তিতে আগের পদেই নিয়োগ দিয়েছে সরকার।
চুক্তিভিত্তিক এসব নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে আদেশে বলা হয়েছে।
