২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা তছির মারা গেছেন

সাবেক প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2018, 02:20 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন ছিলেন তছির। শনিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয় বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা তছির আহম্মেদ বিসিএস তথ্য সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার আছরের পর গুলশান আজাদ মসজিদে জানাজ শেষে বনানী কবরস্থানে সাবেক এই সরকারি কর্মকর্তাকে দাফন করা হবে।

তছিরের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম ও তথ্য সচিব আবদুল মালেক গভীর শোক জানিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।