২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে জাতিসংঘ দিবস পালিত

নানা আয়োজনে জাতিসংঘ দিবস উদযাপন করল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 07:19 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

দিবসটি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে বুধবার আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪টি প্যানেল আলোচনায় মোট ১৫টি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদন উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অধ্যাপক সাদেকা হালিম, উইনরক ইন্টারন্যাশনাল ঢাকা’র আবাসিক প্রতিনিধি নাজবুল এইচ খান এবং রাকেশ কাতাল।

ভিডিও কনফারেন্সের সাহায্যে ‘সীমান্ত সংহতির মাধ্যমে শ্রমিক পাঠানো’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন নর্থ সাউথ ইনিশিয়েটিভ মালয়েশিয়া’র নির্বাহী পরিচালক অ্যাড্রিয়ান পেরেইরা।

বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্য দিয়ে পর্দা নামে জাতিসংঘ দিবস উদযাপনের। অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রশাসনিক কর্মকর্তারা যোগ দেন দিনব্যাপী জাতিসংঘ দিবস উদযাপনে।