২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল সিটির ৯ কেন্দ্রে ভোট ১৩ অক্টোবর

অনিয়মের কারণে স্থগিত ও ফলাফল বাতিল হওয়া বরিশাল সিটি করপোরেশনের নয়টি কেন্দ্রে  পুনঃভোট হবে ১৩ অক্টোবর ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 09:57 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

নির্বাচন কমিশনের যুগ্ম সচির ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানিয়েছেন।

এ কেন্দ্রেগুলোতে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট হবে।

কেন্দ্রগুলো হল- সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়-১,  ফারিয়া কমিউনিটি সেন্টার, সরকারি মহিলা কলেজ, বরিশাল সিটি কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-১, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-২, আর এম সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আ. রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়।

ভোট গ্রহণের দুই মাস পর বুধবার আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গত ৩০ জুলাই ভোটের পর অর্ধশতাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত শুরু হওয়ায় ফল ঘোষণায় বিলম্ব হয়।

জুলাইয়ে ভোটের সময় মোট ১২৩ কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে একটি কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ করা হয়। অভিযোগের পর আরও ১৫টি কেন্দ্রের ফল স্থগিত করা হয়। দুই দফা তদন্ত শেষে ১৬টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয় কমিশন।

পুরনো খবর:

অবশেষে সাদিককে বরিশালের মেয়র ঘোষণা