আরটিভি-ভয়েস অব আমেরিকার যৌথ কর্মশালা
আরটিভি ও ভয়েস অব আমেরিকার যৌথ আয়োজনে ‘ইলেকশন রিপোর্টিং:কিপিং সেইফ হোয়াইল রিপোর্টিং রেজাল্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী (৩-৪ অক্টোবর) এ প্রশিক্ষণ কর্মশালায় আরটিভি, ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমের ২২ জন প্রতিনিধি অংশ নেন।
রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন ডিসির বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর সরকার কবিরুদ্দিন।
দু’দিন বিভিন্ন সেশনে আলোচক হিসেবে ছিলেন টিআইবিচেয়ারপারসন ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সাংবাদিক নাজমুল আশরাফ।
কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক মেহমুদ কাজমী, ভয়েস অব আমেরিকার ম্যানেজিং এডিটর সরকার কবিরুদ্দিন, সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক দেশীয় প্রতিনিধি মনোজ রয়, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ঢাকায় মার্কিন দূতাবাসের তথ্য কর্মকর্তা জোয়ানে জোরিয়া প্রমুখ।
