২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে থাই বিদায়ী দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানাপিমন সুয়ানাপংস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 05:34 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

সোমবার বিকেলে বিদায়ী থাই দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের সাথে থাইল্যান্ডের সম্পর্ককে চমৎকার উল্লেখ করে সাক্ষাৎকালে তারা দুই দেশের বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।”

“রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ পরবর্তী আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতার জন্য থাইল্যান্ডের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্রপতি আশা করেন ভবিষ্যতে এই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।”

বিদায়ী দূত দায়িত্বপালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে নারীর ক্ষমতায়নে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।