২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সাড়ে ৫ হাজার ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪৯

মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাড়ে পাঁচ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। মাদক সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪৯ জনকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 02:12 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারদের কাছ থেকে ৫ হাজার ৪৭৯টি ইয়াবা, ১ হাজার ৬৪৯ পুরিয়া হেরোইন, ৬০ কেজি গাঁজা এবং ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করার কথা জানিয়েছেন তিনি।

মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।