২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নদী বিষয়ক বইমেলা

বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীতে শুরু তিন দিনব্যাপী নদী বিষয়ক বইমেলা ও প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2018, 06:20 PM

Updated : 11 Oct 2022, 12:38 PM

শুক্রবার বইয়ের বিপণী পাঠক সমাবেশ কেন্দ্রে মেলার উদ্বোধন করেন অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

শ্রাবণ প্রকাশনী, নদী বিষয়ক উদ্যোগ রিভারাইন পিপল এবং বই ও সাহিত্য বিষয়ক অনলাইন পোর্টাল ‘বইনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এই মেলার আয়োজক।

বইমেলার উদ্বোধন করে ফারাহ্ কবির বলেন, “নদী বিষয়ক প্রকাশনার পরিধি আরও বাড়ানো দরকার। বিপুল পাঠক রয়েছেন, যারা নদী নিয়ে সহজ ভাষায় তথ্য ও অভিজ্ঞতামূলক বই পড়তে চায়। প্রকাশকদের এগিয়ে আসতে হবে এ ধরনের বই প্রকাশে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রাবণ প্রকাশনীর সত্ত্বাধিকারী রবীন আহসান ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রিভারাইন পিপলের পরিচালক নূসরাত খান।

মেলায় সুলভে বই বিক্রি ছাড়াও দুষ্প্রাপ্য নদী বিষয়ক গ্রন্থ প্রদর্শিত হচ্ছে।

রোববার পর্যন্ত সকাল-সন্ধ্যা মেলা চলবে।