ঢাকায় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কুড়িলে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে কুড়িল বিশ্বরোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে অর্জুন (২০) নামের ওই শ্রমিক পড়ে যান।
বিকাল ৫টার দিকে অর্জুনকে গুরুতর অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।
হাসপাতালে অর্জুনের ভাই লক্ষণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণাধীন ভবনটির পঞ্চম তলার বাইরে মাচায় দাঁড়িয়ে কাজ করার সময় পা ফসকে নিচে পড়ে যান অর্জুন।
অর্জুন ওই ভবনে থেকেই কাজ করতেন বলে জানান তিনি।
তাদের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামনগর গ্রামে।
