রাজধানীতে ট্রেনে কাটা পড়েছেন দুইজন
রাজধানীর মগবাজার ও বানানীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন দুইজন।
তাদের একজনের নাম মফিজুল ইসলাম (২৮)। তিনি মাইক্রোবাস চালাতেন।
নিহত অন্যজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. বিল্লাল হোসেন বলেন, রোববার বেলা ১২টার দিকে মগবাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন মফিজুল।
তার গ্রামের বাড়ি মাগুরা সদরে। থাকতেন মেরাদিয়ায়।
এর আগে সকালে বনানী স্টেশনের উত্তর পাশে সিলেটগামী পারাবত ট্রেনে আনুমানিক পঁচিশ বছর বয়সী এক যুবক কাটা পড়েন বলে বিমানবন্দর রেল ফাঁড়ির এসআই মো. নজরুল ইসলাম জানান।
যুবকের পরনে ছিল কালো প্যান্ট ও চেক শার্ট।
