ফেইস ক্রিমের কৌটাভর্তি ৪০ হাজার ইয়াবা এলো কুরিয়ারে
রাজধানীতে একটি কুরিয়ার সার্ভিসে চারটি পার্সেলে আসা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
সোমবার দুপুরে মতিঝিলের দিলকুশায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামের লোহাগড়া থেকে আসা ফেইস ক্রিমের ৪০টি কৌটায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে মিজানুর জানান।
