রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
12 Aug 2018, 05:40 PM
Updated :
19 Aug 2022, 02:27 PM
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তাদের কাছে ৩ হাজার ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪৬ পুরিয়া হেরোইন, ৭ কেজি গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা মাসুদুর বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জ্যেষ্ঠ প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:৪০, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:২৭, ১৯ আগস্ট ২০২২