২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের উপহার ২০০ মেট্রিক টন খেজুর

বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2018, 03:09 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

বাংলাদেশে সৌদি দূতাবাসের ডেপুটি কাউন্সিলর সায়েদ আল-গাতানি রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামালের হাতে এই উপহার তুলে দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব খেজুর বিভিন্ন জেলায় পাঠিয়ে দেবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেগুলো বিতরণ করা হবে।

গত কয়েক বছর রোজা শুরুর আগে উপহার হিসেবে বাংলাদেশে খেজুর পাঠিয়ে আসছে সৌদি আরব সরকার। আগামীতেও রোজার আগে খেজুর পাঠাতে আল-গাতানিকে অনুরোধ জানান ত্রাণসচিব।

ডেপুটি কাউন্সিলর বলেন, বিষয়টি তিনি সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।