২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক সপ্তাহ: পাঁচ দিনে ৯৭ হাজার মামলা

ট্রাফিক সপ্তাহের পাঁচ দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে ৯৭ হাজার ৪৬টি মামলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 10:00 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

এই সময়ে জরিমানা বাবদে আদায় হয়েছে তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৬৯৮ টাকা। আর জব্দ করা হয়েছে তিন হাজার ২৫৫টি গাড়ি।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়ে বিভাগে এসব মামলা হয়।

এই পাঁচ দিনে ৩৪ হাজার ৩২১ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ ১১ অগাস্ট পর্যন্ত চলবে।