২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের যুবলীগ নেতা সবুজের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

জয়পুরহাটে ২০১৩ সালে ‘বিএনপি-জামায়াতের হামলায়’ নিহত যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম সবুজের পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 09:53 PM

Updated : 08 Apr 2022, 06:50 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ে বৃহস্পতিবার এই অনুদানের চেক সবুজের বাবা মো. আফজাল হোসেনের হাতে তুলে দেন তিনি।

তৌহিদুল ইসলাম সবুজ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

২০১৩ সালের ৭ এপ্রিল ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আফজাল হোসেনের বাড়িতে হামলার ঘটনায় সবুজকে পিটিয়ে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয়। ওই ঘটনার জন্য বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করে আসছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে সাবেক ফুটবলার জালাল উদ্দিন মোল্লার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজুর রহমান মোল্লার সন্তানদের শিক্ষার জন্য তার স্ত্রী সাবরিনা খাতুনকে ২০ লাখ টাকার চেক দেন তিনি।