পদোন্নতি পেয়ে সচিব হলেন নাসির উদ্দিন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে সচিব করেছে সরকার।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রেওয়াজ অনুযায়ী, পদোন্নতির পর প্রথমে নাসিরকে ওএসডি করা হয়। পরে আলাদা আদেশে আগের দপ্তরেই তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী নাসির উদ্দিন এলএলবি ও এমবিএ ডিগ্রিও নিয়েছেন। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।
