২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 03:33 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

বুধবার মাদকবিরোধী অভিযান চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

“তাদের কাছে দুই হাজার ৬৫৭টি ইয়াবা ট্যাবলেট, ৬৮০ পুরিয়া হেরোইন, ৬ কেজি গাঁজা ও ১৩টি ইনজেকশন উদ্ধার করা হয়।”

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৯টি মামলা করা হয়েছে বলে তিনি জানান।