ট্রাফিক সপ্তাহ: চারদিনে ৭৬৮৭১ মামলা
ট্রাফিক সপ্তাহের চারদিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে ৭৬ হাজার ৮৭১টি মামলা হয়েছে।
জরিমানা আদায় হয়েছে দুই কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৬৪৮ টাকা আর জব্দ করা হয়েছে দুই হাজার ৩৭০টি গাড়ি।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়ে বিভাগে এসব মামলা হয়।
চারদিনে ২২ হাজার ৩৯৮ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ ১১ অগাস্ট পর্যন্ত চলবে।
