ট্রাফিক সপ্তাহ: দ্বিতীয় দিনে ২৬৫৮২ মামলা
ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সারাদেশে ২৬ হাজার ৫৮২টি মামলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সারাদিনে ছয়টি মহানগর, আটটি রেঞ্জ ও একটি হাইওয়ে এসব মামলা করা হয়।
এর মধ্যে সবচেয়ে বেশি- ৮ হাজার ৮৯৮টি মামলা হয় ঢাকা মহানগরে। আর রাজশাহী মহানগরে সবচেয়ে কম- ৩১৫টি মামলা হয় সোমবার।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ অগাস্ট শুরু হওয়া এই ট্রাফিক সপ্তাহ ১১ আগস্ট পর্যন্ত চলবে। এর প্রথম দিন রোববার সারা দেশে ১৯ হাজার ৩৬৬টি মামলা করে পুলিশ।
