২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ: ঢাকায় একজনের যাবজ্জীবন

ছয় বছর আগে রাজধানীর খিলগাঁওয়ে নয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মানিক নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 07:01 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বুধবার ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে আরো এক মাস কারাভোগ করতে হবে।

রায়ের বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় খিলগাঁওয়ের বাসায় ওই শিশুটি একা ছিল। সুযোগ পেয়ে মানিক তার মুখ বেঁধে ধর্ষণ করে।

পরে ওই ঘটনায় মানিকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়।

এই মামলায় মানিক গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান।

ওই বছরের ১ এপ্রিল পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন আটজন।