২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার ঢাকা আসছেন কমনওয়েল মহাসচিব

তিনদিনের সফরে বুধবার ঢাকায় আসছেন কমনয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 06:50 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কনওয়েলথভুক্ত এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন মহাসচিব।  

সফরে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) এক অনুষ্ঠানেও তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।