২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ পুলিশ কর্মকর্তা গ্রেড-১ এ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর চারটি অস্থায়ী সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 01:30 AM

Updated : 19 Aug 2022, 02:26 PM

এই পদ সৃষ্টির সঙ্গে পুলিশের চারজন কর্মকর্তাকে গ্রেড-১ এ পদোন্নতির আদেশ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, সারদা রাজশাহীর অধ্যক্ষ (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।