২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন সংকটে হুড়োহুড়ি, বাসে উঠতে গিয়ে আহত তরুণ

পরিবহন সংকটের মধ্যে রাজধানীতে হুড়োহুড়ি করে বাসে উঠতে গিয়ে রাজধানীতে এক তরুণ আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 01:52 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কল্যাণপুরে আহত ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নজরুল ইসলাম বিডিনিউজ টেয়্ন্টিফোর ডটকমকে বলেন, এমএ লাভলী পরিবহন নামের একটি কল্যাণপুর ছেড়ে যাওয়ার সময় এই যাত্রী বাসের হাতল ধরে উঠার চেষ্টা করে।

“কিন্তু বাসটি না থামালে তিনি পড়ে যান। এতে তার বাম হাত কনুইয়ের উপর পর্যন্ত প্রায় ঝুলে পড়ে। তাকে দ্রুত পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পরে বাসটি টেকনিক্যাল মোড়ে আটকে চালক হাসানকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যূর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পরিবহন মালিকরা গাড়ি না ছাড়ায় সপ্তাহের শেষ দিন রাস্তায় বেরিয়ে বিপাকে পড়ে রাজধানীর মানুষ।

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার বৃহস্পতিবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। কিন্তু সকাল থেকে রাজধানীর রাজপথে নগর পরিবহনের বাস দেখা যাচ্ছে একেবারেই কম।

টার্মিনালগুলো থেকে দূর পাল্লার বাস চলাচলও বন্ধ রেখেছেন মালিকরা।