২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িয়ায় জগন্নাথের বাস ভাংচুর

ঢাকার ফুলবাড়িয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 11:39 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মীরা। তারা দাবি করেছেন, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা এই ভাংচুর চালিয়েছে।

দুই কলেজ শিক্ষার্থী বাসচাপায় মারা যাওয়ার পর গত চার দিন ধরে ঢাকার সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এর মধ্যে বেশ কয়েকটি বাস ভাংচুর ও অগ্নিসংযোগও হয়েছে। তার মধ্যই ঘটল উল্টো ঘটনা।

পরিবহন অফিস থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৯ নম্বর বাসটি শিক্ষকদের পৌঁছে দিয়ে ক্যাম্পাসে ফিরছিল।

এক পরিবহন কর্মী সাংবাদিকদের বলেন, “বাসটি যখন ফুলবাড়িয়া মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে এলেই একদল পরিবহন শ্রমিক ইট ছুড়তে থাকে। আরও কিছু পরিবহন শ্রমিক এসে বাসের সামনের গ্লাস ভেঙে পেলে।”

সেখানে কর্তব্যরত পুলিশের সহায়তায় বাসটি ক্যাম্পাসে পৌঁছায়। 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “আমাদের বাসের চালক ও হেল্পারের সাথে কথা বলে দেখব, যদি তারা হামলাকারীদের সুনির্দিষ্ট করে শনাক্ত করতে পারে, তাহলে আমরা প্রক্টর অফিসের মাধ্যমে আইনানুগ বাবস্থা নেব।”