২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফিউদ্দিন আহমদ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব সফিউদ্দিন আহমদকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 09:34 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

এই কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়কে স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক এবং বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ মকবুল ‍মুর্শেদকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।