২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের নবীনবরণ

বেসরকারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) বাংলা বিভাগে ভর্তি হওয়া চীনা শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2018, 06:19 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তেজগাঁও স্থায়ী ক্যাম্পাসে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় থেকে আসা ১৫ শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের স্ত্রী ইয়ান উয়েন ছুন প্রধান অতিথি ছিলেন।

এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম কামালউদ্দিন চৌধুরী, চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ভাষা ও সংস্কৃতি অনুষদের উপ-ডিন অধ্যাপক লু ফাং এবং চীনা এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ফান সাওরং অনুষ্ঠানে ছিলেন।

আলোচনা পর্ব শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।