২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ঢাকার ডেমরায় ট্রাকের ধাক্কায় এক স্টিল মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 06:59 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

রোববার সকালে ডেমরার গলাকাটা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। 

নিহত মজনু (৩২) ডেমরা এলাকার একটি স্টিল মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।  তার বাড়ি ভোলা জেলায়, ঢাকায় থাকতেন ডেমরার রসুলপুর এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া বলেন, মজনু ওই সেতুর কাছে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় আহত হন। এলাকার লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।