২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র অনুষ্ঠানে যোগ দিতে নেদারল্যান্ডস গেলেন স্পিকার

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে নেদারল্যান্ডস গেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 08:48 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

রোম সংবিধি গ্রহণের ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সিম্ফোজিয়ামে যোগ দিতে রোববার ভোরে ঢাকা ত্যাগ করেন স্পিকার।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ জুলাই ‘এনডুরিং ভ্যালু অব দ্যা রোম স্ট্যাচিউট টু হিউম্যানিটি’ শীর্ষক সিম্পোজিয়ামে স্পিকার বক্তব্য রাখবেন।

সফরশেষে স্পিকার আগামী ১৯ জুলাই দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।