জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামকে ইউল্যাবের সংবর্ধনা
পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর এমিরিটাস অধ্যাপক ও বাংলা অধ্যয়ন কেন্দ্রের উপদেষ্টা রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য সাংসদ কাজী নাবিল আহমেদ।
অনুষ্ঠানে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী শাহেদ আহমেদ ইউল্যাবের অগ্রযাত্রায় জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের অবদানের কথা স্বীকার করেন এবং জাতীয় অধ্যাপক নিযুক্ত হওয়ায় ইউল্যাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন ও এরকম আয়োজনের জন্য ইউল্যাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য আমিনা আহমেদ, কাজী ইনাম আহমেদ, ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।
আরও খবর
