২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গ্যাস সরবরাহ বন্ধ বুধবার

মেট্রোরেলের নির্মাণকাজের জন্য মিরপুর ও আশপাশের এলাকায় বুধবার গ্যাস থাকবে না বলে ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 01:39 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

এসব এলাকায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরণের গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে কোম্পানির পরিচালন বিভাগের পরিচালক আশরাফ আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেট্রোরেল নির্মাণ কাজের কারণে এখনও কিছু এলাকায় সংযোগ প্রতিস্থাপন বা টাই ইন কাজের বাকি আছে। সেগুলো করা হবে কাল।

“সে কারণে মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ এর রাস্তার উভয় পাশে, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় আবাসিক বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।”

মিরপুর ১২ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় রোকেয়া স্মরণিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রোরেল নির্মাণ কাজ। ইতোমধ্যেই এই সড়কের বিভিন্ন স্থানে পিলার দৃশ্যমান হয়েছে।

মেট্রোরেল নির্মাণের কারণে গত বছরেও বেশ কয়েক দফায় মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিল তিতাস।  

পুরনো খবর:

মেট্রোরেল ‘দৃশ্যমানে’ কাজ চলছে দ্রুত