২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির বাবার মৃত্যু

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা আইনজীবী সৈয়দ মোস্তাফা আলী আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 05:31 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

মঙ্গলবার পৌনে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

কুমিল্লা বারের আইনজীবী সৈয়দ মোস্তাফা আলী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

সাইফুর রহমান জানান, এশার নামাজের পর ঢাকার কাকরাইলে সার্কিট হাউজের টিপটপ মসজিদে মোস্তাফা আলীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেবন্দর গ্রামে তাকে দাফন করা হবে।

গত ৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে ছেলে সৈয়দ মাহমুদ হোসেনের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে হুইল চেয়ারে বসে যোগ নিয়েছিলেন মোস্তাফা আলী।