২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশে ১১ ডিআইজি বদলি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদ মর্যাদার ১১ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 11:56 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মরত মো. লুৎফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পাঠানো হয়েছে।

বিশেষ শাখা (এসবি) থেকে মল্লিক ফখরুল ইসলামকে পাঠানো হয়েছে ট্যুরিস্ট পুলিশে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমকে সিআইডিতেই ডিআইজির (চলতি দায়িত্বে) দেওয়া হয়েছে।
এসবির অতিরিক্ত ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকেও একই শাখায় ডিআইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায়কে একই ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদকে পুলিশ সদর দপ্তরে ডিআইজির চলতি দায়িত্বে আনা হয়েছে। পুলিশ সদর দপ্তরের  অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমাকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) করা হয়েছে।

পুলিশ  সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশ কমিশনারের (ডিআইজি-চলতি দায়িত্বে) দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি খন্দকার মহিদ উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের  ডিআইজির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেনকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বদলির আদেশ হয়।