২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগ বিভাগের দপ্তর ও সংস্থার সঙ্গে কর্মসম্পাদন চুক্তি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০১৮-১৯ অর্থবছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করে এর অধীন ৭টি দপ্তর ও সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট-এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 05:53 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ৭টি দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে পৃথকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সকলকে সেবার মহান ব্রত নিয়ে সমন্বিত উদ্যোগে জনগণের কল্যাণে সাহসিকতা ও দৃঢ়তার সাথে কাজ করতে হবে । কাজ করতে গিয়ে সৃষ্ট সমস্যা দৃঢ়তারসাথে মোকাবেলা করে জনগণের প্রতি সরকারের অঙ্গিকার বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে।

মন্ত্রী বলেন, “মনে রাখতে হবে আমরা যেখানেই  যে অবস্থানে থেকেই কাজ করি না কেন, আসল লক্ষ্য হতে হবে জনকল্যাণ, এই দেশ এবং এই দেশের মানুষ।”

মন্ত্রী চুক্তি বাস্তবায়নে অধিকতর আন্তরিকতার সাথে দায়িত্বপালনে সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরকারী দপ্তর ও সংস্থাসমূহ হচ্ছে টেলিযোগাযোগ অধিদপ্তর, ডাক অধিদপ্তর, বিটিসিএঃল, টেলিটক বাংলাদেশ লিমিটেড, টেশিস এবং টেলিফোন শিল্পসংস্থা।