২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটে বিজয়ী মেয়েদের রাষ্ট্রপতির অভিনন্দন

ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 06:32 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

রোববার অবিস্মরণীয় এই জয়ের পর এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি গুরুত্বপূর্ণ বিজয়।  বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নকে এ জয় আরও তরান্বিত করবে।”

 রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত রাখবে।

পৃথক এক অভিনন্দন বার্তায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “বিশ্ব  প্রমীলা ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে প্রমীলা ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল অনন্য নজির সৃষ্টি করেছে।”

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ আ স ম ফিরোজও নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

পুরনো খবর:

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা