সাংসদ ঊষাতনের কাছে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ৭
সংসদ ভবন এলাকায় সাংসদ ঊষাতন তালুকদারের বাসায় ঢুকে চাঁদা দাবির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন লোক তার বাসায় ঢুকে সাড়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
“আমরা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছি। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
উষাতন তালুকদার
পুলিশ কর্মকর্তা বিপ্লব বলেন, “উনি (সাংসদ) চাঁদাবাজির অভিযোগ করেছেন। তবে ঘটনাটি চাঁদাবাজির কি না তা আমরা তদন্ত করে দেখছি।”
ঊষাতন তালুকদার পার্বত্য রাঙামাটি এলাকার স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
