২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৯৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 12:36 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৯৯ জনকে গ্রেপ্তার করে।
 

তাদের কাছ থেকে ১১৪৮টি ইয়াবা, ১৫৪০ পুরিয়া হেরোইন, ৮৪ কেজি  গাঁজা, ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করা হয়েছে।