২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৭

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 01:50 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বলে জানান উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৩৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৫৩৩ গ্রাম হেরোইন, ১ কেজি ২৭৬ গ্রাম  গাঁজা, ৯৭ বোতল ফেন্সিডিল ও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।