সংশোধিত ট্যারিফ কমিশন আইনের খসড়া পরীক্ষায় কমিটি
ট্যারিফ কমিশন আইন সংশোধনের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব তোলা হলেও তা অনুমোদন না দিয়ে খসড়া আইনটি পরীক্ষা করতে একটি কমিটি করেছে দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০১৮’ উত্থাপন করা হয়।
অর্থ সচিব, বাণিজ্য সচিব, এনবিআর চেয়ারম্যান, শিল্প সচিব ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকেও কমিটিতে রাখা হয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করবেন।
