২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭০

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 11:54 AM

Updated : 19 Aug 2022, 02:08 PM

রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কাছ থেকে ৫ হাজার ৯৪৭টি ইয়াবা, ৮০৭ পুরিয়া হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, মদ ও ইনজেকশন পাওয়া গেছে।

“তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।”